• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নাগরপুরের গয়হাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ উপলক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক বরাদ্দ কার্যক্রম পরিচালনা করেন নাগরপুর বাজার বণিক সমিতি নির্বাচন-২০২৬ এর প্রধান নির্বাচন কমিশনার ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা মোঃ কুদরত আলী।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সদস্য সচিব গোলাম মোস্তফা গোলাম, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য বরুণ কুমার সাহা সাগর, দুলাল মিয়া, আব্দুস ছামাদ সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকরা।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা