• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নাগরপুরের গয়হাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শরীয়তপুর প্রতিনিধি / ৮২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী ঢাকার কেরানীগঞ্জের ভাঙাবাড়ী ব্রিজসংলগ্ন সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার নিয়ে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা হয়।

বিটিএসএফের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব, বিশিষ্ট সংগঠক মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিটিএসএফের উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফের উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান (রিংকু)।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফের কো-চেয়ারম্যান শরীফ মোঃ আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী ও বিটিএসএফের কো-চেয়ারম্যান হাজী মোসলেম হোসেন সরদার, বিটিএসএফের অতিরিক্ত মহাসচিব ও কলাম লেখক মোঃ ছানাউল্লাহ এবং কবি ও সংগঠক রিতু নূর। সম্মানিত অতিথি ছিলেন, বিটিএসএফের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন বেপারী, কণ্ঠশিল্পী রূপক চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, বিটিএসএফের সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আক্তার হোসেন কাজী।

এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিটিএসএফের স্থায়ী পরিষদ সদস্য সৈয়দ বেপারী, ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিঞা, যুগ্ম মহাসচিব মোসাম্মৎ স্বর্ণা আক্তার, সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তফা রুমি, মোঃ মাছুম বিল্লাহ, এটিএম মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম, সাংবাদিক এসএম সেলিম, সৈয়দা রোকসানা পারভীন রুবি, সাইফুল ইসলাম, নুর আলম মুন্না, মিলন হোসেন, রুহুল আমিন, মোঃ সোহেল রানা, মনির হোসেন, এলিম বেপারী, রুবিনা শেখ, আনু বেগম, মোঃ নাসির, সোহাগ সরদার, বিথী।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, বিটিএসএফের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মনির হোসেন খান, স্থায়ী পরিষদের সদস্য বিএম মোস্তাফিজ (মোস্তফা), হাজী মিজানুর রহমান,
অ্যাডভোকেট সুলতান নাসির, আলী আহমেদ মোল্লা, শাহ জানে আলম টুটুল, মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান এমএ গফুর মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ হারিসুর রহমান, বিএম মকবুল হোসেন, মোঃ নুরুল হক খান, ইসমাইল হোসেন স্বপন, কাজী সাকিব জামাল, সৈয়দ শওকত হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ ফয়েজ আহমেদ, মোহাম্মদ আহসান উল্লাহ, মোঃ কুতুব উদ্দিন, মোঃ কবির হোসেন সরকার, মোঃ বশিরুল আলম, মোঃ আতিকুর রহমান, মোঃ আফজাল হোসেন, শওকত হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এসএম জহিরুল ইসলাম রাজু, শাহ সাহিদ উদ্দিন, মোঃ মেসবাহ উদ্দিন ভূঁইয়া, কাজী মহিউদ্দিন মঈন, মীর জাহাঙ্গীর হোসেন, আব্দুল মমিন, কেন্দ্রীয় নেতা সুমন খান, এইচএম এরশাদ, মাছুম শাহ, শাকিল আল মামুন, ইনছান সরদার, আব্দুর রব মনসুর, মোঃ রাসেল মিয়া, মীর কাহিম ফয়সাল, কাওছার হোসেন, সোহেল সরদার, আনিছুর রহমান, মোঃ আবুল বাদশা মিয়া ও আব্দুর রাজ্জাক প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, সংগঠক, সমাজসেবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা