• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উম্মুল কুরা মহিলা মাদরাসার ওয়াজ মাহফিল উদ্বোধন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন এর সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি: বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের “সফল সংগঠক” পদক পেলেন কাজী মোস্তফা রুমি নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ নাগরপুরের গয়হাটায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদার নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নাগরপুরের শহীদ ক্যাডেট স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামবাংলার চিরচেনা আবহে শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ, সৌন্দর্য ও বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিদ্যালয়টির এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

আজ ১৫ নভেম্বর২০২৬ রবিবার সকাল ১১:০০ টায় পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। হরেক রকমের বাহারি পিঠার সমাহারে সাজানো হয় বিভিন্ন স্টল। সেখানে স্থান পায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধচিতই, পুলি পিঠা সহ নানা ধরনের মুখরোচক পিঠা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও উপভোগ্য।

বিদ্যালয়ের পরিচালক সাবিনা ইয়াসমিনের উদ্যোগে প্রধান শিক্ষক মাসুদ রানা সহ সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার করে।

পিঠা উৎসব চলাকালীন সময়ে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলা এবং শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশে উৎসাহিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা