নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মাইনুল আলম খান কনক।
১৫ অক্টোবর রোজ বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপি কার্যালয়ে উক্ত সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গেছে।
বিএনপি নেতা মাইনুল আলম খান কনক এ সৌজন্য সাক্ষাত শেষে সন্তোষ প্রকাশ করেন। এসময় তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, এমপি এর দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন।
পাশাপাশি তিনি যুক্তরাজ্য বিএনপির সকল নেতৃবৃন্দদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।