• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Headline
নাগরপুর সদর ইউপি নির্বাচন ঘিরে মীরনগর ও নঙ্গিনাবাড়িতে রাতভর গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কবি নজরুল কলেজ ছাত্রদলের সংবর্ধনায় সিক্ত নাগরপুরের কৃতিসন্তান জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আতিকুর রহমান আতিক সহবতপুরে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মানিকের বিশাল মোটরবাইক শোভাযাত্রা সলিমাবাদে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে জননেতা মাইনুল আলম খান কনকের মতবিনিময় নাগরপুর পানানে ৪৬তম মহাপবিত্র ওরশ মোবারকের ৯ম দিনে প্রধান অতিথি সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম তৃতীয় দিনের মতো সলিমাবাদের তেবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজুর ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি / ২২ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে অত্যন্ত উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংগঠনের অন্তর্ভুক্ত উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের সভাপতি, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।

এসময় আরও দায়িত্ব পালন করেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আরিফিনা আক্তার মিতালি, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক শরিফুল মোল্লা মানিক, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আজিম মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহী করে তুলবে এবং ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা