• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
গণসংযোগ ও লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর জাতিসংঘে প্রথম বক্তব্য: শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে উপজেলা যুবদলের সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে প্রাথমিক শাখার প্লে হতে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নাগরপুরে বিএনপির সমাবেশ ও মিছিল

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল  করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে (২৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দিক নির্দেশনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নাগরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু  হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাচাঁ বাজারে   এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

উক্ত সভায় বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো.রফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, সদস্য রফিকুল ইসলাম দীপন, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভার:) নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব (ভার:) নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মো.জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুর রহমান মনির হোসেন প্রমূখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করতে একটি মহল  পরিকল্পিতভাবে নানা চক্রান্ত ও সন্ত্রাস চালিয়ে  যাচ্ছে। দেশবিরোধী এধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যকর পরিস্থিতি রাজপথে থেকে কঠোর হস্তে দমন করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা