• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুরে উপজেলা যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর অংশগ্রহণ

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শামসুল হুদা সাজু।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে শামসুল হুদা সাজু বলেন- একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। শুধু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠন নয়, সমাজের প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে এগিয়ে আসতে হবে।

পরিচ্ছন্ন নাগরপুর গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা