৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪৬| বসন্তকাল|
Title :
নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু নাগরপুর-দেলদুয়ারে ধানের শীষের প্রার্থী রবিউল আওয়াল লাভলু বিপুল ব্যবধানে বিজয়ী নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা নাগরপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের র‍্যালী নাগরপুর দেলদুয়ারে পরিবর্তনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগে তারেক শামস খান হিমু নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণ

টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,
  • 47 Time View

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা রবিউল আওয়াল লাভলু এমপি মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ মাইনুল আলম খান কনক।

নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু বিএনপি হতে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় মোঃ মাইনুল আলম খান কনক বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবেই নবনির্বাচিত সংসদ সদস্যের এ বিজয় এসেছে। আমি আশা রাখি এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। টাঙ্গাইল-৬ আসনের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান বৃদ্ধিতে নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, ইনশাআল্লাহ্।

শেষে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category