১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২৪| বসন্তকাল|
Title :
শরীয়তপুরে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সংরক্ষিত মহিলা আসনে কেন্দ্রীয় আলোচনায় রাজপথের অগ্নিকন্যা ফাহিমা আক্তার মুকুল নবনির্বাচিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে জামিয়া কারীমিয়া আকবারিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে নাগরপুরে প্রস্তুতিমূলক সভা লীলা কীর্তনের মধ্য দিয়ে শেষ হলো নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির ৬৪তম মহানাম যজ্ঞানুষ্ঠান নাগরপুর সরকারি কলেজে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান ঝন্টু এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

থানচিতে ৩দিনের পর থানচি বাজার আবারো আগুন।

মথি ত্রিপুরা থানচি (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ২৫, ২০২৩,
  • 201 Time View

মথি ত্রিপুরা
থানচি (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের থানচিতে বলিবাজার আগুনে পুড়ে যাওয়া ৩দিনের মাথায় থানচি বাজার আগুনে পুড়ে সব ছাই হয়েছে।

শনিবার ২৫ মার্চ সকাল অনুমানিক ৮:২০ টায় এক আবাসিক হোটেল চুলা আগুনে থানচি বাজার আগুনে পুড়ে গিয়ে সব শেষ হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শী মাংচং ম্রো বলেন, পাশের বাড়ির থেকে আগুন আগুন চিৎকার শুনে দোকান থেকে বের হয়ে দেখি মায়া গেস্ট হাউসের আগুন। দেখতে দেখতে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে যায়।

থানচি ফায়ার সার্ভিস সাব-স্টেশন অফিসার মোঃ ইসমাইল ঘটনা সম্পর্কে বলেন, আমরা সকাল অনুমানিক ৮:৩০টায় খবর পেয়ে দু’টো ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে অনুমানিক ২ঘন্টা আগুন নিভানো চেষ্টা করার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়।

থানচি বাজার সভাপতি স্বপন কুমার বিশ্বাস বলেন, সকাল অনুমানিক ৮:২০টা সময় মায়া গেস্ট হাউসের চুলা আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পারি। বাজারে ভাড়াটিয়া দোকানসহ মোট ৫৫ জনের দোকান পুড়ে সব ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবুল মনসুর বলেন, বলিবাজার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দিনের মধ্যে আবারও থানচি বাজার ৫৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক ৪কোটি হতে পারে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা বলেন, থানচি বাজার গত ২০২০ সালে ২৭ এপ্রিল ভয়াবহ অগ্নিকাণ্ড পর ২বছর মাথায় আবারো আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল। উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category