• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মানুষের প্রকৃত পরিচয় বংশ কিংবা পরিচিতি দিয়ে নয়, জ্ঞান ও মানবিক মূল্যবোধের মাধ্যমেই একজন মানুষ পরিপূর্ণতা অর্জন করে- গয়েশ্বর চন্দ্র রায় সারা দেশে প্রতিনিধি নিচ্ছে ‘স্বদেশ কণ্ঠ প্রতিদিন’-সাংবাদিকতায় আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ! ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার নাগরপুরে বোরো ধান-চাল সংগ্রহের শুভসূচনা তারাকান্দায় সরকারি হালট দখল, দূর্ভোগে এলাকাবাসী,উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ  ময়মনসিংহের পরানগঞ্জে ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, পিবিআইয়ের হাতে মূল হত্যাকারী রনি গ্রেফতার একশ’র বেশি হ্রদ যে উদ্যানে কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের কণ্ঠ: নাগরপুরে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের ‘দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ১০ মে রোজ রবিবার দুপুরে নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোরশেদুর নাহার ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম এবং নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান হাবিব এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনোয়ার পারভেজ।

উপজেলার শ্রেষ্ঠ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা তিনটি রাউন্ডে অংশগ্রহণ করে নিজেদের যুক্তি, বুদ্ধিমত্তা ও মেধার পরিচয় তুলে ধরে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বিষয় ছিল- “ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণ”। সেমিফাইনালের বিষয় ছিল- “ডিজিটাল প্রযুক্তির ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে”। আর ফাইনাল রাউন্ডে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়- “আইন নয়, সামাজিক সচেতনতাই দুর্নীতি প্রতিরোধের প্রধান উপায়”।

উক্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাগরপুর শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে নাগরপুর সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা