নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার তেবাড়িয়া পশ্চিমপাড়ায় ক্যান্সারে আক্রান্ত অসুস্থ সাগরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, উদীয়মান তরুন মেধাবী নেতৃত্ব, যুবদল নেতা, বিশিষ্ট সমাজসেবক শামসুল হুদা সাজু।
আজ বুধবার (৭ অক্টোবর) তিনি সাগরের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীর পাশে কিছু সময় অবস্থান করেনা
চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু অসুস্থ সাগরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সাগরের পরিবারের সদস্যরা তাঁর খোঁজখবর নেওয়ায় শামসুল হুদা সাজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।