• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর সদরের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম নাগরপুর সদরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর বাজার পরিচ্ছন্ন রাখতে বণিক সমিতির বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে নাগরপুর বাজার বণিক সমিতি।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দিকনির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আজ ২৮ সেপ্টেম্বর রোজ সোমবার সকালে অভিযানের অংশ হিসেবে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সম্ভাব্য অগ্নিকাণ্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি এড়াতে প্রতিটি দোকানের বৈদ্যুতিক সংযোগ ও সরঞ্জাম নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।

বাজারের পরিবেশ সুন্দর রাখা এবং ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিযানে নেতৃত্ব দেন নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম মোস্তফা গোলাম।

অভিযানে বণিক সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা