• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
নাগরপুর কাশাদহে অষ্টকালীন লীলাকীর্তনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর সদরের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম

নাগরপুর মীরনগরে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও এমপি রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় নাগরপুরের মীরনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উক্ত এলাকায় গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ত্যাগী ও নির্যাতিত নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

আজ ৯ সেপ্টেম্বর রোজ বুধবার সন্ধ্যায় নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু এবং তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে গোলাম মোস্তফা গোলাম মীরনগর এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
এসময় তিনি জনগণের ভোটে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে সে সকল সমস্যা সমাধানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা