• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
নাগরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর উদ্যোগে আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময় নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ দিন- মাইনুল আলম খান কনক

নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নাগরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাসেম মানিকের নিজ বাসভবনে বাদ এশা এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তারাবাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে সহবতপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় উক্ত নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহবতপুর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জাঙ্গালিয়া পূর্বপাড়া বাইতুস সালাত জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

এছাড়া উক্ত নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকরা অংশ নেন।

মতবিনিময় সভায় বক্তারা আবুল কাসেম মানিকের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার কথা তুলে ধরে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে টাংগাইল-৬ নাগরপুর-দেলদুয়ার আসনের মাননীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল এর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা