নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর কেন্দ্রীয় চেয়ারম্যান, তাজাখবর-এর সম্পাদক ও দৈনিক আমার বার্তার সহকারী সম্পাদক কায়সার হাসান।
সম্প্রতি আমানউল্লাহ আমান এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে কায়সার হাসান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
তিনি বলেন, “গণমাধ্যম ও সাংবাদিক সমাজের স্বার্থে আমানউল্লাহ আমান এমপির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁর নতুন দায়িত্বে আমরা সফলতা কামনা করি।”
এ সময় সাংবাদিক কায়সার হাসান আমানউল্লাহ আমান এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মময় জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।