• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত নাগরপুর নঙ্গিনাবাড়িতে গণসংযোগ ও উঠান বৈঠক করলেন নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক কক্সবাজারে বিটিএসএফ উপদেষ্টা এ্যাড. শাহিদা রহমান রিংকু’কে বিটিএসএফ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করেছেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপষহীন নেতৃত্বের প্রতীক- মোঃ মাইনুল আলম খান কনক

নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১০টায় নাগরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য খন্দকার নূরুল মোমেন কায়েস কোমল এর পৃষ্ঠপোষকতায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহজাহান মিয়া সাজুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির সঞ্চালনায় কর্মসূচির শুভ উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু এর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

কর্মসূচিতে ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের পাশাপাশি উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় নাগরপুর উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা