• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আপষহীন নেতৃত্বের প্রতীক- মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর আলোকদিয়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর পানান নয়াপাড়ায় গণসংযোগ ও উঠান বৈঠক করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম যুক্তরাজ্যে সিলেট-১ আসনের এমপি কামরুজ্জামান ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাগরপুর পাইশানার কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করলেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:‘নিরাপদ মাছ উৎপাদনে গড়ি দেশ, বদলে যাবে বাংলাদেশ’- এই লক্ষ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।

আজ ১৬ আগস্ট ২০২৬ রোজ রবিবার সকাল ১০টায় নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় মিলনায়তনে এসে শেষ হয়।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

সভা শেষে নাগরপুর উপজেলায় মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা