• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা ছাত্রদলের বিজয়ী মিছিল অনুষ্ঠিত জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কাশাদহে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর মীরনগরে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র হতে খাদ্য বান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনি,এমপি এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুর দুয়াজানী উত্তর পাড়ায় গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর সদর বাজারে গণজোয়ারের আবহ, ব্যাপক গণসংযোগে সাড়া ফেললেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৬৩ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাগরপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম।

আজ ১৬ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে তিনি এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এ সময় বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রচারণায় নতুন মাত্রা যোগ করে।

গণসংযোগকালে গোলাম মোস্তফা গোলাম বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, অলিগলি ও জনসমাগমস্থলে গিয়ে ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ, প্রবীণ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি সবার দোয়া ও সমর্থন কামনার পাশাপাশি নাগরপুর সদর ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা, সুশাসন এবং জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় নেতাকর্মী ও সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো সদর বাজারে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনার আমেজ ছড়িয়ে পড়ে। পথচারী ও ব্যবসায়ীদের সঙ্গে প্রার্থীর আন্তরিক মতবিনিময় এবং সাধারণ মানুষের উষ্ণ সাড়া গণসংযোগকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয়দের মতে, ধারাবাহিক গণসংযোগ, মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের কথা শোনা এবং উন্নয়নের স্পষ্ট প্রত্যয় ব্যক্ত করার কারণে গোলাম মোস্তফা গোলামের প্রতি ভোটারদের আগ্রহ দিন দিন বাড়ছে। নির্বাচনকে সামনে রেখে তার এই জনসম্পৃক্ত প্রচারণা নাগরপুর সদর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা