• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Headline
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার নাগরপুরের দুই কৃতি সাংবাদিক বিএমএসএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক পদে পুননির্বাচিত নাগরপুরের নঙ্গিনাবাড়িতে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর দক্ষিণ কাঠুরীতে বৈঠকি গানে গণসংযোগ, স্থানীয়দের ব্যাপক সাড়া পেলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন

নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬

নিজস্ব প্রতিবেদক / ৫৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

আজ ৬ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাগরপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।

উক্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মোঃ রবিউল আওয়াল লাভলু এর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল) এবং বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) সভাপতি আহম্মেদ আলী রানা।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল প্রমুখ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা