নিজস্ব প্রতিবেদক: ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ ৬ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নাগরপুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বিআরডিবি চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।
উক্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মোঃ রবিউল আওয়াল লাভলু এর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল) এবং বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) সভাপতি আহম্মেদ আলী রানা।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. রাশেদুল হাসান, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্তারুজ্জামান বকুল প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান সম্পাদক : মোঃ শফিউল ইসলাম শফিক
সম্পাদক ও প্রকাশক কাজী মোস্তফা রুমি, এলএল. বি.(অনার্স), এলএল. এম.
ফোন: 01720428749, 01715672097.
Copyright © 2026 Swadesh Kontho Protidin. All rights reserved.