• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Headline
নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নজরুল ইসলাম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৩২৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ৪নং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাগরপুরের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম।

বৃহস্পতিবার ১১ জুন বাদ মাগরিব নাগরপুর দুয়াজানী মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দুয়াজানী গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় গ্রামবাসীদের অংশগ্রহণে সাবেক অধ্যক্ষ আফসার আলীর সভাপতিত্বে নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদের সঞ্চালনায় এক উঠান বৈঠকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর কর্মীসমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নজরুল ইসলাম দুয়াজানী গ্রামের কৃতি সন্তান। তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একজন ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন এবং নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং নাগরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকার কারণে নজরুল ইসলাম ইতোমধ্যে নাগরপুর ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন। তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং ভোটারদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

উঠান বৈঠকে বক্তব্যকালে নজরুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নাগরপুর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

উক্ত উঠান বৈঠকেে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আমজাদ হোসেন, মোঃ কাজিম উদ্দিন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া, ৩নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য নার্গিস আক্তার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ ইসহাক মিয়া, মোঃ বাবুল হোসেন প্রমূখ।

এছাড়া উক্ত উঠান বৈঠকে দুয়াজানী গ্রামবাসী সহ নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা