• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার নাগরপুরের দুই কৃতি সাংবাদিক বিএমএসএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক পদে পুননির্বাচিত নাগরপুরের নঙ্গিনাবাড়িতে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর দক্ষিণ কাঠুরীতে বৈঠকি গানে গণসংযোগ, স্থানীয়দের ব্যাপক সাড়া পেলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন

নাগরপুরে স্টার্টআপ ও উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন: ভবিষ্যতের বাংলাদেশ গড়ার স্বপ্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জুন ২০২৬ রোজ শুক্রবার সকালে নাগরপুর উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আইসিটি উইংয়ের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নাদির আহম্মদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার, মোঃ আনোয়ার পারভেজ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল আওয়াল লাভলু, এমপি বলেন- স্মার্ট বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশকে আরও এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্পগুলো উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। পরে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা