• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাগরপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল খেলা অনুষ্ঠিত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু, কৃতজ্ঞতা জানালেন গোলাম মোস্তফা গোলাম

বাকবিশিস চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শিমুল বড়ুয়া

বিশেষ প্রতিনিধি / ১৮১ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি: সীতাকুণ্ডের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের এক উজ্জ্বল নাম অধ্যক্ষ শিমুল বড়ুয়া। জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক, বিশিষ্ট সাহিত্যিক, সমাজ ও সংস্কৃতি সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে তাঁর দক্ষ নেতৃত্ব, সৃজনশীল পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি পরপর দুইবার সীতাকুণ্ড উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে কলেজটি শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ চর্চার ক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে।

সম্প্রতি বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) চট্টগ্রাম জেলা শাখার দ্বাদশ দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া। তাঁর এই অর্জনে সীতাকুণ্ডসহ সমগ্র চট্টগ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের জোয়ার বইছে।

শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠা, আধুনিক ও মানবিক শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক মূল্যবোধ সমৃদ্ধ সমাজ গঠনে তাঁর দূরদর্শী নেতৃত্ব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অধ্যক্ষ শিমুল বড়ুয়ার এ গৌরবময় অর্জনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, অকৃত্রিম অভিনন্দন ও নিরন্তর শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা