• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে বিষাক্ত পানি পানে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে এমপি রবিউল আওয়াল লাভলু নাগরপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩৩ শিক্ষার্থী অসুস্থ, ২ জনের অবস্থা আশঙ্কাজনক কার অবহেলায় ফেরত গেছে তহবিল? উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেলদুয়ারে এলাসিন সামছুল হক ব্রীজের টুল প্লাজার ক্যাশ ছিনতাইয়ের অভিযোগ দেলদুয়ারে গোমজানি বিলে ১লাখ ১৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকত আরা আক্তার ঊর্মি হাসি নেতৃত্বের শক্তি এবং সংগঠনের প্রাণশক্তি: বিটিএসএফ মহাসচিব শাওন নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ সহায়তা ও জিআর চাল বিতরণ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা পেলেন নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলম

বিএনপি সরকারের প্রত্যাশা-প্রাপ্তির আলোচনা সভায় বিশেষ অতিথি জননেতা মোঃ আতিকুর রহমান আতিক এর সরব উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক / ১১১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটি কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকারের ৯০ দিন পূর্তিতে নতুন বাংলাদেশে বিএনপি সরকারের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ মে ২০২৬ রবিবার বিকেল তিন ঘটিকায় রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মামুন রানার সভাপতিত্বে দপ্তর সম্পাদক ইঞ্জিঃ হাবিব উল্লাহ খান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রদল থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাগরপুর উপজেলা শাখার অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সম্মানিত উপদেষ্টা জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

সভাস্থলে তাঁর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের মূল আলোচনা পর্ব শুরু হয়। আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও অর্থনৈতিক খাতে অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন- জনগণের অধিকার, গণতন্ত্র এবং একটি নিরাপদ ভবিষ্যৎ প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। দেশের মানুষ আজ নতুন আশায় বুক বেঁধেছে। সেই প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও আমরা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন, প্রধান বক্তা হিসেবে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স এর সম্মানিত উপদেষ্টা মুন্সি বজলুল বাছিদ আন্জু।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স এর ভাইস চেয়ারম্যান মাননীয় সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও জাতীয়তাবাদী সাইবার ফোর্সের উপদেষ্টা মোঃ ইয়াসিন আলী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা