• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে নূরে মদিনা মাদ্রাসার ওয়াজ মাহফিলে উদ্বোধক খন্দকার নূরুল মোমেন কায়েস (কোমল) নাগরপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন, সার্বিক সহযোগিতায় কৃতজ্ঞতা জানালেন ইউএনও লিখন বণিক নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর সদরের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম নাগরপুর সদরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা