৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৭| বসন্তকাল|
Title :
ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

নাগরপুরের বেকড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,
  • 201 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে বারাপুষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে দেড় শতাধিক অচ্ছল নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বেকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ আবুল হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা শাখা আমীর মাওলানা রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা যুব সভাপতি ডা. এম. এ. মান্নান,
বারাপুষা উত্তর পাড়া জামে মসজিদ, ইমাম ও খতিব মাওলানা নুরুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেকড়া ইউনিয়ন সভাপতি মোঃ হাজী তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাগরপুর উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম বলেন, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবকল্যাণে বিশ্বাসী এবং নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন- সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—ইনশাআল্লাহ।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় এক শীতার্ত অসহায় ব্যক্তি জানান,আমাদের মতো দরিদ্র মানুষ শীতে সবচেয়ে কষ্টে থাকে। এই কম্বলগুলো পেয়ে অনেক উপকার হলো। আমরা যারা সাহায্যে পাওয়ার জন্য অপেক্ষা করি, তাদের জন্য এ ধরনের উদ্যোগ আশার আলো।

বেকড়া ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. শহীদুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category