৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:২২| বসন্তকাল|
Title :
ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

শেরপুরে কিচেন মার্কেট উদ্বোধন

মো: সৌরভ হোসেন রাজশাহী বিভাগীয় প্রধান
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫,
  • 198 Time View

মো: সৌরভ হোসেন রাজশাহী বিভাগীয় প্রধান

জনকল্যাণে কে এম মাহবুবার রহমান হারেজের দাবির বাস্তবায়ন
শেরপুর ও ধুনট উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ। তাঁর উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে একটি বাস্তবায়িত হলো শেরপুর পৌর কিচেন মার্কেট নির্মাণের মাধ্যমে।

বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কিচেন মার্কেট উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সরকার ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। নতুন এ কিচেন মার্কেট স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।”

কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, “শেরপুর ও ধুনটের মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আমি ১১ দফা দাবি নিয়ে কাজ করছি। আজকের এ কিচেন মার্কেট সেই দাবির একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ধাপে ধাপে সব দাবিই পূরণ করা হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে শেরপুর শহরে কাঁচাবাজার ছিল অগোছালো ও অনিরাপদ। নতুন কিচেন মার্কেট চালু হওয়ায় ব্যবসা সহজ হবে এবং ক্রেতারাও আরামদায়ক পরিবেশে বাজার করতে পারবেন।

এলাকাবাসী মনে করছে, এ উদ্যোগ শুধু ব্যবসায়িক সুবিধাই নয়, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। তারা কে এম মাহবুবার রহমান হারেজের এ জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category