নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, কারা নির্যাতিত মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম।
এরই ধারাবাহিকতায় ২৮ নভেম্বর শনিবার রাতে নাগরপুর সদর ইউনিয়নের মীরনগর ও নঙ্গিনাবাড়ি এলাকায় রাতভর ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং তাদের সুখ-দুঃখ ও এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
গণসংযোগকালে গোলাম মোস্তফা গোলাম এলাকার মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং নাগরপুর সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে নিজের প্রত্যাশা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
রাতভর এই গণসংযোগে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও জনসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ হয়।
এ সময় তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে নাগরপুর সদর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য।
মীরনগর ও নঙ্গিনাবাড়ি এলাকায় রাতভর গণসংযোগের মধ্য দিয়ে আসন্ন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নিজের নির্বাচনী তৎপরতা আরও জোরদার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম।