• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‍্যালীতে উপস্থিত জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী ঢাকাস্থ তেবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করলেন রাজীব আহমেদ নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক সাহসী প্রতীক- জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এর দায়িত্ব পেলেন আবুল কাশেম মানিক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১১০ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পেয়েছেন আবুল কাশেম মানিক।

তিনি ইতোমধ্যে নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় সমর্থনের জন্য প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নিজস্ব প্যাডে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহবায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে, দলীয় সূত্রে জানা গেছে।

দায়িত্ব পাওয়ার পর আবুল কাশেম মানিক টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু, এমপি সহ টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আবুল কাশেম মানিক বলেন-“নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পাওয়ায় আমি দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব।

দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।”

উল্লেখ্য, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজু সম্প্রতি হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম সচল রাখতে আবুল কাশেম মানিককে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা