• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Headline
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনি,এমপি এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুর দুয়াজানী উত্তর পাড়ায় গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর পানানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার নাগরপুরের দুই কৃতি সাংবাদিক বিএমএসএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক পদে পুননির্বাচিত নাগরপুরের নঙ্গিনাবাড়িতে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

সৌদি গেলেন এমপি বদি

Reporter Name / ২৪৯ Time View
Update : শুক্রবার, ১ জুন, ২০১৮

আইন-শৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে তীব্র আলোচনায় থাকা কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি ওমরা পালনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন।

শুক্রবার ভোররাতে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান যোগে তিনি হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রামের স্কুল বন্ধু নুরুল আকতার, গিয়াস উদ্দিন ও উখিয়ার হলদিয়া পালংয়ের মৌলানা আলী আহমদ নূরী।

এর আগে গত ২৬ মে এমপি বদির মেয়ে সামিয়া রহমান ও জামাই ব্যারিস্টার রানা আশরাফ ওমরার উদ্দেশ্যে সৌদি আরব যান।

এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ ওমরা পালনে সৌদি আরবে গমনকে অনেকে কৌশল হিসেবে মনে করলেও এটি সঠিক নয়। ওমরা পালনের সিডিউল অনেক আগেই নেয়াছিল। অভিযান শুরু হওয়ার পর ফ্লাইট হওয়ায় তিনি অভিযান থেকে বাঁচতেই ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন অনেকে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন এবং রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষে ১৭ জুন দেশে ফিরবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা