• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র জমা সম্পন্ন গয়হাটায় ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত, প্রধান অতিথি গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী জাকির তালুকদার নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত র‍্যালীতে উপস্থিত জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালী ঢাকাস্থ তেবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করলেন রাজীব আহমেদ নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক সাহসী প্রতীক- জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকাস্থ তেবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পুরান ঢাকার বাংলাবাজার ভ্যান স্ট্যান্ডে ঢাকাস্থ তেবাড়িয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মেধাবী নেতৃত্ব, বিশিষ্ট সমাজসেবক যুবদল নেতা শামসুল হুদা সাজু।

শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ মতবিনিময় সভায় ঢাকাস্থ তেবাড়িয়ার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সলিমাবাদ ইউনিয়নের মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।

এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী বিষয়ে তাঁদের মতামত, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সলিমাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা পেলে তিনি এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

মতবিনিময় সভায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গও এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।

এ ধরনের মতবিনিময়ের মধ্য দিয়ে ঢাকাস্থ তেবাড়িয়ার মানুষের সঙ্গে প্রার্থী শামসুল হুদা সাজুর নির্বাচনী যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা