• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ যুক্তরাজ্যে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে বিজয়া দশমীর মেলার মধ্য দিয়ে দেবী দুর্গার বিসর্জন সম্পন্ন বিজয়া দশমী আমাদের সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে- জননেতা মাইনুল আলম খান কনক সলিমাবাদের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুর সদরের বিভিন্ন দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম নাগরপুর সদরে বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন- জননেতা মাইনুল আলম খান কনক যুক্তরাজ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনকের সৌজন্য সাক্ষাৎ

নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে রান্নার সিলিন্ডার গ্যাসের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি সংগ্রহ করতে গিয়ে একদিকে যেমন ক্রেতাদের দোকানে দোকানে ঘুরতে হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত দাম দাবি ও ক্রেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে।

রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাস বর্তমানে বহু পরিবারের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপকরণ। অথচ নাগরপুরে চাহিদামতো গ্যাস না পাওয়ায় বিপাকে পড়ছেন গৃহিণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেক ক্ষেত্রে অতিরিক্ত মূল্য দিয়েও গ্যাস সিলিন্ডার সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ ক্রেতাদের।

ভুক্তভোগীদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে গিয়েও তাদের হয়রানি ও দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। রান্নার মতো জরুরি কাজের জন্য গ্যাস সংগ্রহ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় দৈনন্দিন জীবনযাত্রায়ও বিঘ্ন ঘটছে।

এদিকে নাগরপুর বাজারের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়- চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বর্তমানে বাজারে এই সংকটের সৃষ্টি হয়েছে। চাহিদা মোতাবেক সরবরাহ না হওয়া পর্যন্ত এই সংকটের সমাধান হবে না।

সাধারণ ক্রেতাদের প্রশ্ন, রান্নার গ্যাসের মতো অপরিহার্য পণ্য কিনতে গিয়েও যদি ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়, তাহলে তারা প্রতিকার পাবেন কোথায়?

এ পরিস্থিতিতে নাগরপুরে সিলিন্ডার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা, নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করা এবং ক্রেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।

তারা নাগরপুর উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে গ্যাসের কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তাদের হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা