• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে সহবতপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাসেম মানিক এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজুর উদ্যোগে আনন্দঘন নৌকা ভ্রমণ অনুষ্ঠিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সঙ্গে বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসানের শুভেচ্ছা বিনিময় শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের শুভেচ্ছা বিনিময় নাগরপুরে এমপি রবিউল আওয়াল লাভলু এর দ্রুত সুস্থতা কামনায় কেন্দ্রীয় কালীবাড়ি ও পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে প্রার্থনা নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত দক্ষিণ নাগরপুরে গণসংযোগ করলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাদ আছর নাগরপুর বাজার বণিক সমিতির কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলাম এর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, সংসদ সদস্যের একান্ত সচিব মুশফিকুর রহমান সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, ধুবড়িয়া ইউনিয়ন বিএনপি’র সম্মানিত সদস্য মোঃ সামিনুর রহমান, নাগরপুর বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান মিন্টু, সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুসা প্রমূখ।

এছাড়া উক্ত দোয়া মাহফিলে নাগরপুর বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ সহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে এমপি রবিউল আওয়াল লাভলু ও তাঁর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা