• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ দিন- মাইনুল আলম খান কনক নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে নজরুল জয়ন্তী উদযাপিত নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এমপি রবিউল আওয়াল লাভলু এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নাগরপুরে মাদকাসক্ত ছেলের শিলপাটার আঘাতে বাবার করুণ মৃত্যু যুক্তরাজ্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে বিদায়ী অভ্যর্থনা জানালেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর দুয়াজানীতে গণসংযোগ করেছেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম রাজনীতি, পরিবেশ আন্দোলন ও মডেলিংয়ে মেঘনা আলমের বহুমাত্রিক পথচলা নাগরপুর সদর বাজার বণিক সমিতির নির্বাচনের প্রস্তুতি, শুরু হলো ভোটার হালনাগাদ নাগরপুরে কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময়

নাগরপুরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন শেষে মহান স্বাধীনতার ঘোষক জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশ ও জনগণের প্রতি তাঁদের অবদানের কথা স্মরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।

নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ. ছালাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবির সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে নাগরপুর উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা