নিজস্ব প্রতিবেদক: ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ মাইনুল আলম খান কনক।
আজ ১ সেপ্টেম্বর ২০২৬ বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন।
জননেতা মোঃ মাইনুল আলম খান কনক বলেন- বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি দেশের গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেরও একটি গুরুত্বপূর্ণ দিন।
দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
আমি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন আপষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।
সেই সাথে বিএনপি’র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি’র জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ়, ঐক্যবদ্ধ ও গতিশীল করার আহ্বান জানিয়ে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।