• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা মাইনুল আলম খান কনক নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সাজুর মৃত্যুতে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটির গভীর শোক নাগরপুরে দুর্গাপূজা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা নোয়াখালী-১ আসনের এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুর তেবাড়িয়ায় ক্যান্সারে আক্রান্ত সাগরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সলিমাবাদ ইউপি চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু যুক্তরাজ্যে জননেতা মাইনুল আলম খান কনক এর নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ফ্রাইজি’র শুভ উদ্বোধন নাগরপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত রেল মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জননেতা রবিউল আওয়াল লাভলু, এমপি নাগরপুর সলিমাবাদে এক ও দুই নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী শামসুল হুদা সাজু নাগরপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সরকারি যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সবুজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ১৯৯ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের পূর্ব-দক্ষিণ কর্নার, মসজিদ, কবরস্থান ও বসতবাড়ি সহ প্রায় এক কিলোমিটার এলাকায় নদীভাঙনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু।

আজ ৬ জুলাই সোমবার দুপুরে তিনি ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নদীভাঙনের বর্তমান পরিস্থিতি, ক্ষয়ক্ষতির আশঙ্কা এবং এলাকাবাসীর উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে নন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের পূর্ব-দক্ষিণ কর্নার, মসজিদ, কবরস্থান ও বসতবাড়ির ভাঙনকবলিত অংশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে এমপি মোঃ রবিউল আওয়াল লাভলু বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে অবহিত করে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।এ সময় সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এ সময় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু বলেন- নদীভাঙনের কারণে ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, কবরস্থান ও বসতবাড়ি রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল, নাগরপুর উপজেলা বিএনপির সিনিঃ সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম নবা, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মোল্লা দীপন প্রমুখ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা