• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Headline
নাগরপুরের কাশাদহে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলামের গণসংযোগ ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে উঠান বৈঠকে অংশগ্রহণ নাগরপুরের কাশাদহ উত্তরপাড়ায় গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতা ডা.আব্দুল হামিদ নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার নামে প্রতারকচক্র থেকে সাবধান থাকতে বাজার বণিক সমিতির সতর্কবার্তা নাগরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই তিন গার্মেন্টস দোকান নাগরপুরের কৃতিসন্তান ওসি মোঃ খোরশেদ আলমের ধারাবাহিক সফলতা, আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সূর্য আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষিকা কাঞ্চন সাহার পরলোকগমনে সূর্য শিক্ষা পরিবারের শোক নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালিত নাগরপুরে অসুস্থ হাজী আব্দুল সালাম গেরিলার শারীরিক খোঁজখবর নিলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম সলিমাবাদ ইউনিয়ন ছাত্রদল নেতা আজিজুল ইসলামের মৃত্যুতে নাগরপুর উপজেলা ছাত্রদলের গভীর শোক

নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া চাইলেন মোঃ গোলাম মোস্তফা গোলাম

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৫৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের দুয়াজানী নিজ গ্রামে সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সকলের নিকট দোয়া চাইলেন ছাত্র রাজনীতি থেকে উঠে আসা মেধাবী নেতৃত্ব মোঃ গোলাম মোস্তফা গোলাম।

আজ ১৯ জুন রোজ শুক্রবার বাদ আছর দুয়াজানী নিজ গ্রামে বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে নাগরপুর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ এর সঞ্চালনায় এক প্রাণবন্ত উঠান বৈঠকের মাধ্যমে তিনি প্রার্থিতা ঘোষণা করে সকলের নিকট এই দোয়া কামনা করেছেন।

তার এই দোয়া কামনা ও প্রার্থিতা ঘোষণার পর উপস্থিত স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এদিকে ছাত্রজীবন থেকেই গোলাম মোস্তফা গোলামের জাতীয়তাবাদী রাজনীতির হাতে খড়ি। শুরুতেই তিনি নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রদল থেকে মনোনীত প্যানেলে বিপুল ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই শুরু হয় তার রাজনৈতিক সফলতা। তিনি ধারাবাহিকভাবে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক, সিনিয়র সহ-সভাপতি এবং টাঙ্গাইল জেলা ছাত্রদলের সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরপুর উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি নাগরপুর বাজার বণিক সমিতিতে নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা বিস্তারেও নাগরপুরে গোলাম মোস্তফা গোলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি নাগরপুর উপজেলায় সূর্য শিক্ষা পরিবারের পাঁচটি শাখা সফলতার সাথে পরিচালনা করছেন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলার সভাপতির দায়িত্বে রয়েছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের পাশে থাকার কারণে গোলাম মোস্তফা গোলাম ইতোমধ্যে নাগরপুর ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন। তার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নাগরপুর সদর ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় পর্যায়ে গোলাম মোস্তফা গোলামের উঠান বৈঠকটি জনগণের কাছে সরাসরি পৌঁছানোর কৌশল, যা নির্বাচনী মাঠে ব্যাপকভাবে ইতিবাচক প্রভাব ফেলবে।

উক্ত উঠান বৈঠকে বক্তব্যকালে গোলাম মোস্তফা গোলাম বলেন- আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা এবং একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। পাশাপাশি নাগরপুর সদর ইউনিয়ন পরিষদে শতভাগ নিরক্ষতা দূরীকরণের লক্ষ্যে কাজ করতে চাচ্ছি। আমি জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।

উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ এহসান উল হক (বাচ্চু), বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসহাক মিয়া, মোঃ সোহরাব হোসেন, মোঃ মিন্নত মিয়া প্রমূখ।

এছাড়া উক্ত উঠান বৈঠকে দুয়াজানী গ্রামবাসী সহ নাগরপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা