• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাগরপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজনীতির বর্ষীয়ান কণ্ঠস্বর তোফায়েল আহমেদ আর নেই নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদায় নাগরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ঈদুল আযহার আগমনের শেষ সময় নাগরপুরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে নাগরপুরে উপজেলা যুবদলের আনন্দ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন-সহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ জুন’২৬ শুক্রবার বাদ আসর নাগরপুর উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে কেন্দ্রীয় যুবদলের নতুন নেতৃত্বের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

নাগরপুর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সদস্য সচিব(ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান লাভলু এর নেতৃত্বে এই আনন্দ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত নেতৃত্বের সফলতা কামনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা