• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Headline
নাগরপুর দক্ষিণ কাঠুরীতে বৈঠকি গানে গণসংযোগ, স্থানীয়দের ব্যাপক সাড়া পেলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন নাগরপুর সদর বাজারে গণজোয়ারের আবহ, ব্যাপক গণসংযোগে সাড়া ফেললেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত নাগরপুর বাবনাপাড়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত নাগরপুরের নন্দপাড়ায় নদীভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ছুটে গেলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬

নাগরপুরে ছাত্রদলের ইতিহাস গড়ার প্রস্তুতি, পুনর্মিলনীতে থাকছে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক / ১৮১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বর্তমান ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দদের অংশগ্রহণে এক ব্যতিক্রমধর্মী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে। ইতোমধ্যে অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আগামী ২৭ জুন ২০২৬ (শনিবার) নাগরপুর উপজেলা ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে “পুনর্মিলনী-২০২৬”। একই অনুষ্ঠানে ছাত্রদল থেকে উঠে আসা মেধাবী নেতৃত্ব, নাগরপুর-দেলদুয়ারের গণমানুষের নেতা ও ১৩৫ টাঙ্গাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মোঃ রবিউল আওয়াল লাভলু-কে ছাত্রদলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে।

দীর্ঘদিন পর এক ছাদের নিচে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলাকে ঘিরে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সংগঠনের অতীত স্মৃতি, সংগ্রাম ও অর্জনের কথা স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।

অনুষ্ঠানের সন্ধ্যাকালীন পর্বে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পীরা সংগীত পরিবেশন করবেন, যা পুনর্মিলনীকে আরও প্রাণবন্ত করে তুলবে।

আজ ৫ জুন’২৬ রোজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির এক যৌথ বিবৃতি গণমাধ্যমকে বলেন- অনুষ্ঠানে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রদল মনোনীত সকল প্যানেলের সাবেক ভিপি, জিএস, এজিএস সহ বিভিন্ন সম্পাদক পদে নির্বাচিত নেতৃবৃন্দ অংশ নেবেন। এছাড়াও নাগরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক, অধীনস্থ ইউনিটগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক এবং কলেজ ছাত্রদলের বিভিন্ন সময়ের কমিটির নেতৃবৃন্দ এই মিলনমেলায় উপস্থিত থাকবেন।

আমরা নাগরপুর উপজেলা ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে বর্তমান ও সাবেক সকল নেতৃবৃন্দের প্রতি পুনর্মিলনী-২০২৬ সফল করার লক্ষ্যে দোয়া, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য বিনীত আহ্বান করছি।

ছাত্রদলের নেতাকর্মীদের প্রত্যাশা, এই পুনর্মিলনী শুধু স্মৃতিচারণের অনুষ্ঠান নয়, বরং সংগঠনের ঐক্য, বন্ধন ও আগামী দিনের শক্তিশালী পথচলার এক নতুন অধ্যায়ের সূচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা