• বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
ঈদুল আযহার আগমনের শেষ সময় নাগরপুরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত নাগরপুরে মরহুম শিক্ষক আব্দুল হাকিম মিয়ার পরিবারের হাতে অবসর ভাতার অর্থ তুলে দিল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নাগরপুরে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬: ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ বিলাতেশ্বরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি রবিউল আওয়াল লাভলুকে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতনের শুভেচ্ছা নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাগরপুরে অনুষ্ঠিত হলো উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন’২৬: সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরশেদ আলী নাগরপুরে হঠাৎই তীব্র লোডশেডিং: গরমে অতিষ্ঠ জনজীবন, চরম ভোগান্তিতে বৃদ্ধ ও শিশু

ঈদুল আযহার আগমনের শেষ সময় নাগরপুরের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। তাই পবিত্র ঈদুল আযহা আগমনের শেষ সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন মার্কেট, শপিং কমপ্লেক্স সহ সকল বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

আজ ২৭ মে রোজ বুধবার সকাল থেকেই জমজমাট হয়ে উঠেছে উপজেলার কাপড়ের দোকান, জুতার শোরুম, কসমেটিকস ও শিশুদের পোশাকের মার্কেটগুলো।

বিশেষ করে নাগরপুর বাজার মার্কেট, সরকারি কলেজ রোড মার্কেট, রাজিয়া শপিং কমপ্লেক্স সহ অন্যান্য বিপণী বিতান গুলোতে নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবার-পরিজনকে সঙ্গে নিয়ে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ। শিশু-কিশোরদের মধ্যেও ঈদকে ঘিরে দেখা দিয়েছে বাড়তি উচ্ছ্বাস।

ব্যবসায়ীরা জানান, শুরুতে বেচাকেনা কিছুটা ধীরগতির হলেও বর্তমানে শেষ সময়ে ক্রেতাদের চাপ অনেক বেড়েছে।

দেশীয় পোশাকের পাশাপাশি থ্রি-পিস, পাঞ্জাবি, জুতা ও কসমেটিকসের চাহিদা বেশি রয়েছে বলে জানান তারা।

ক্রেতারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিছুটা হিসাব করে কেনাকাটা করতে হলেও প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে সাধ্যমতো কেনাকাটা করছেন তারা।

এদিকে ঈদকে কেন্দ্র করে মার্কেট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। যানজট ও জনসমাগম নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর দেখা গেছে। পাশাপাশি ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তায় মাঠে রয়েছেন নাগরপুর বাজার বণিক সমিতির সকল নেতৃবৃন্দ।

সব মিলিয়ে ঈদুল আযহার আমেজে এখন উৎসবমুখর হয়ে উঠেছে নাগরপুরের মার্কেট ও শপিং কমপ্লেক্সগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা