
কাজী মোস্তফা রুমি : পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল রোগী ও দুস্থ পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় সামাজিক ও চিকিৎসাসেবা মূলক প্রতিষ্ঠান ‘মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র’-এর উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।
গত শুক্রবার থেকে শুরু হয়ে আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রোজ সোমবার দুপুর পর্যন্ত নাগরপুর বাজারের মেইন রোডস্থ নিজস্ব কার্যালয়ে এই বিতরণ কার্যক্রম চলে। এতে নিজ হাতে অসহায় মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সাংবাদিক ডা. এম.এ. মান্নান।
ইফতার বিতরণকালে ডা. এম.এ. মান্নান বলেন, “রমজান হচ্ছে সংযম ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত এই পবিত্র মাসে নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা প্রতিবছরের ন্যায় এবারও আমাদের রোগী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে সামান্য ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।”
উক্ত ইফতার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।