১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই রমজান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৩৪| বসন্তকাল|
Title :
নাগরপুরে মানবিক উদ্যোগ: মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ইফতার সামগ্রী বিতরণ নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস পালিত ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক

সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রথম কর্মদিবস

কাজী মোস্তফা রুমি
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬,
  • 36 Time View

কাজী মোস্তফা রুমি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে (২৩ ফেব্রুয়ারি ২০২৬) প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেছেন।

প্রধানমন্ত্রী সকাল ৯টায় তাঁর অফিসে পৌঁছেন। এসময় সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে তিন বাহিনীর প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী দিনের কার্যসূচি অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.), সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মোঃ মেহেদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category