
নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মেধাবী নেতৃত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলার শাখার সম্মানিত সদস্য, ক্লিনইমেজ খ্যাত কর্মীবান্ধব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
এক বার্তায় তিনি বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য বীর সন্তানের আত্মত্যাগ জাতিকে অনুপ্রাণিত করে চলেছে।
ভাষা আন্দোলনের চেতনায় দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান শহীদ দিবসের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।