৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪৩| বসন্তকাল|
Title :
নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু নাগরপুর-দেলদুয়ারে ধানের শীষের প্রার্থী রবিউল আওয়াল লাভলু বিপুল ব্যবধানে বিজয়ী নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

কাজী মোস্তফা রুমি
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬,
  • 39 Time View

কাজী মোস্তফা রুমি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ একুশে ফেব্রুয়ারী রোজ শনিবার প্রথম প্রহরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, নাগরপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নাগরপুরের সর্বস্তরের মানুষ একুশের চেতনায় উজ্জীবিত হয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category