৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:৪৪| বসন্তকাল|
Title :
নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু নাগরপুর-দেলদুয়ারে ধানের শীষের প্রার্থী রবিউল আওয়াল লাভলু বিপুল ব্যবধানে বিজয়ী নাগরপুরে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা নাগরপুরে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের র‍্যালী নাগরপুর দেলদুয়ারে পরিবর্তনের বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগে তারেক শামস খান হিমু নাগরপুরে শহীদ ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ’২৬-এর পুরস্কার বিতরণ

নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কাজী মোস্তফা রুমি :
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬,
  • 42 Time View

কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা হল মিলনায়তনে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, নাগরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মেদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও সভায় নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম এ ছালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক মো. নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দিবসটি সফলভাবে পালনে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category