৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৩৪| বসন্তকাল|
Title :
ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

নাগরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ১, ২০২৫,
  • 178 Time View

নিজস্ব প্রতিবেদক: সারাদেশ ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলমান।

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন দক্ষিণ টাঙ্গাইলের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সিপাহসালার লড়াকু সৈনিক, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, ক্লিন ইমেজ খ্যাত জনপ্রিয় নেতৃত্ব জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পাঁচ ঘটিকা হতে তিনি ধারাবাহিকভাবে দপ্তিয়রের ধুনাইল সার্বজনীন দুর্গা মন্ডপ, ভাদ্রা লখিদীয়া সার্বজনীন দুর্গা মন্ডপ, ধুবড়িয়া দাসপাড়া সার্বজনীন দুর্গা মন্ডপ, সলিমাবাদ ঘুনিপাড়া উত্তরপাড়া দুর্গা মন্ডপ, বেকড়া সিদ্ধেশ্বরী সার্বজনীন দুর্গা মন্ডপ , মহামায়া সংঘ কর্তৃক আয়োজিত সার্বজনীন দূর্গা মন্ডপ সহ আরো বেশ কয়েকটি দুর্গা মন্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রতিটি পূজা মন্ডপে আগত দর্শনার্থী এবং পূজারীবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

পাশাপাশি চলমান দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তিনি।

এসময় প্রতিটি পূজা মন্ডপের পূজারীবৃন্দ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে শতভাগ মন্দিরে সিসি ক্যামেরা ব্যবস্থা করার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্গাপূজা পরিদর্শনে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব ঝুটন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তীর সুযোগ্য সন্তান রুদ্র চক্রবর্তী গৌরব, নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাসেল রানা, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শামীম মিয়া প্রমূখ।

এছাড়াও স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ নাগরপুর উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category