৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৯| বসন্তকাল|
Title :
ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

শেরপুর-ধুনট বিএনপির প্রবীণ নেতা জানে আলম খোকার অসুস্থতা, সকলের দোয়া প্রার্থনা

মো:সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫,
  • 125 Time View

মো:সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:

শেরপুর-ধুনট বিএনপির গৌরবময় ইতিহাসের অন্যতম নির্মাতা, সংগঠনের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতা জানে আলম খোকা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হয়।

পথে তার ছোট ভাই পান্না চেয়ারম্যানের বাসার সামনে আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধারা তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজসহ ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা উপস্থিত থেকে খোকার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

বিদায় মুহূর্তে জানে আলম খোকা নিজ হাতে বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে হ্যান্ডশেক করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি সকলকে অনুরোধ জানান—ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে যেন তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করা হয়।

বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন—
“আমরা চার বন্ধু একসাথে শেরপুর-ধুনট বিএনপিকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আজ সেই সহযোদ্ধা খোকার হঠাৎ অসুস্থতা আমাদের সবাইকে গভীরভাবে ব্যথিত করেছে। আমি সকলের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, প্রিয় বন্ধু জানে আলম খোকার সুস্থতার জন্য দোয়া করবেন।”

সকলের প্রার্থনা ও দোয়া যেন মহান আল্লাহ কবুল করেন এবং খোকাকে দ্রুত সুস্থ করে পরিবারের মাঝে ফিরিয়ে দেন—এমনই আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category