৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি| দুপুর ২:১৯| বসন্তকাল|
Title :
ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার বীজ বপনের সূচনা- জননেতা মোঃ আতিকুর রহমান আতিক নাগরপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন নাগরপুরের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ আর নেই নতুন অধ্যায়ের সূচনা: দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি-কে শুভেচ্ছা জানালেন জননেতা মাইনুল আলম খান কনক নাগরপুরে মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জয়-পরাজয় বড় নয়, আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই- ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানালেন মোঃ মাইনুল আলম খান কনক এমপি নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই- জননেতা রবিউল আওয়াল লাভলু

টাঙ্গাইলের নাগরপুরে গণসংযোগ শেষে খামারধল্লায় ফুটবল ম্যাচে জননেতা মোঃ আতিকুর রহমান আতিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫,
  • 315 Time View
0-0x0-0-0#

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলে উক্ত আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুরের প্রত্যন্ত অঞ্চলে ধারাবাহিকভাবে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করে যাচ্ছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা ক্লিন ইমেজ খ্যাত মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।

এরই ধারাবাহিকতায় আজ ২৯ আগস্ট’২৫ রোজ শুক্রবার দিনের কর্মসূচি শুরুতে বিকেল তিন ঘটিকায় নাগরপুর সদরে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্থানীয় নেতৃবৃন্দদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেল পাঁচ ঘটিকায় সহবতপুর খামারধল্লা মাঠে খামারধল্লা নবারুণ সমিতি কর্তৃক আয়োজিত খামারধল্লা ফুটবল প্রিমিয়ার লীগ’২৫ এর ফাইনাল খেলায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন তিনি।

খেলার বিরতিতে আগত সকল দর্শকের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারে ঘোষিত একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

খামারধল্লা নবারুণ সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান বাবুর সঞ্চালনায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত ফাইনাল ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, মীর সোহেল রানা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষকদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির, উপ পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক, সহবতপুর ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন ফারুক।

এছাড়াও স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক দর্শক স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় ধলেশ্বরী ফুটবল একাডেমি মুন্সিপাড়া ও ডেঞ্জার জোন ফোর অংশগ্রহণ করে ট্রাইবেকারে ৩-২ গোলে ধলেশ্বরী ফুটবল একাডেমি মুন্সিপাড়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজয়ী ও রানার্সআপদের মাঝে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানের সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত খেলা শেষ হয়।

খেলা শুরুর প্রারম্ভে প্রধান অতিথির শুভেচ্ছা বক্তব্য জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন – বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল।

দীর্ঘদিন পর নাগরপুরের প্রত্যন্ত অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ফুটবল খেলাটা ছড়িয়ে দেওয়ার জন্য নাগরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এবং অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম কে জানাই অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

এধরনের ফুটবল সহ নানা ধরনের খেলার আয়োজনের মাধ্যমে আমরা যুবসমাজকে সঠিক পথে রাখতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category