• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নাগরপুর উপজেলা ছাত্রদলের বিজয়ী মিছিল অনুষ্ঠিত জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক নাগরপুর কাশাদহে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর মীরনগরে গণসংযোগ করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র হতে খাদ্য বান্ধব কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনি,এমপি এর সঙ্গে বিএনপি নেতা মাইনুল আলম খান কনক এর সৌজন্য সাক্ষাৎ নাগরপুর দুয়াজানী উত্তর পাড়ায় গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিকের সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২ আগস্ট ২০২৬ রোজ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে উক্ত পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত পরিচিতি ও মতবিনিময়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, নাগরপুর থানার তদন্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দার, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন- নাগরপুর উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও নাগরিক সেবার মানোন্নয়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনশৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং নাগরপুরের উন্নয়নে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা