• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
Headline
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয় নাগরপুরের মীরনগরে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার নাগরপুরের দুই কৃতি সাংবাদিক বিএমএসএসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক পদে পুননির্বাচিত নাগরপুরের নঙ্গিনাবাড়িতে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরের কাশাদহ গ্রামে ব্যাপক গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করলেন সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুর দক্ষিণ কাঠুরীতে বৈঠকি গানে গণসংযোগ, স্থানীয়দের ব্যাপক সাড়া পেলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে নঙ্গিনাবাড়ি সুপার ফাইনাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা গোলাম নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ (সরফু)কে বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক এর অভিনন্দন

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি / ১৪৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

টাংগাইল প্রতিনিধি: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

আজ বুধবার (১৭ জুন) দুপুর ২টার দিকে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনের সময় ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিকের বেশি কর্মীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপপরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে শোকজের নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য সব ধরনের ছুটি বাতিলের নির্দেশনা দেন।

এ সময় তিনি বলেন- এই হাসপাতালে যত অনিয়ম আছে সেগুলো দূর করব, ইনশাআল্লাহ্। টাঙ্গাইলের মানুষ যাতে সেবা পায় সে ব্যাপারে সার্বিক ব্যবস্থা গ্রহণ করব। যারা অনিয়মের সাথে জড়িত প্রত্যেকেই শাস্তির আওতায় আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা